শিমুলের সমারোহ
সুনামগঞ্জে রঙিন শিমুলের সমারোহ, পর্যটকদের আগমনে বাগান জমজমাট
সুনামগঞ্জের তাহিরপুরে জয়নাল আবেদীন শিমুল বাগানে শিমুল ফুলের রঙিন সমারোহ পর্যটকদের আকৃষ্ট করছে। ফাল্গুনের আগমনে ১০০ বিঘার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা তিন হাজার শিমুল গাছের মধ্যে দুই হাজার ৭শটিরই ফুল ফোটে উঠেছে রক্তিম আভায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে আসছেন বাগানের সৌন্দর্য উপভোগ করতে।